Logo
Logo
×

জাতীয়

চীন সফরে বেইজিং পৌঁছেছেন মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম

চীন সফরে বেইজিং পৌঁছেছেন মির্জা ফখরুল

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি যাত্রা করেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন একান্ত সচিব ইউনুস আলী।

বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীন সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকায় বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

চীন সফরকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। স্থানীয় সরকারের আধুনিকায়ন, গ্রামীণ উন্নয়ন এবং সমবায় খাতের অগ্রগতিতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধিই এই সফরের মূল লক্ষ্য।

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের রাষ্ট্রীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন