সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৮ এপ্রিল) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ কেভি ফিডার ও বিমানবন্দর ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেট ও আশপাশের এলাকা।
সুবিদবাজারের লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও আশপাশের এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তারা এই অনাকাঙ্ক্ষিত সরবরাহ বন্ধের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন।



