Logo
Logo
×

জাতীয়

দুপুরের মধ্যে দমকা হাওয়ায় বৃষ্টির আভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম

দুপুরের মধ্যে দমকা হাওয়ায় বৃষ্টির আভাস

রোববার (১৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এ কারণে সিলেটের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, নদীবন্দরগুলোকে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন