Logo
Logo
×

জাতীয়

বট বহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

বট বহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফেসবুকে বট বাহিনীর অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানানো হচ্ছে, ট্রল করা হচ্ছে এবং তার বক্তব্য বিকৃত করে প্রচার চালানো হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমি বলেছিলাম, এবার জিরো পাস করলেও এমপিও বাতিল হবে না। অথচ বট বাহিনী লিখে দিল— ফেল করলে এমপিও বাতিল। এখন দেখা যাচ্ছে, ফেসবুকেই দেশ চালায়।”

তিনি আরও জানান, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হচ্ছে। ইউজিসির রিপোর্টের পাশাপাশি তার নিজস্ব রিপোর্টও থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যা ও শিক্ষার্থী সংখ্যা কোনো অভাব নেই। বিশ্বায়নের যুগে এগিয়ে যেতে হলে মানসম্মত শিক্ষা অপরিহার্য। কিন্তু বাজেট প্রস্তাবে শিক্ষার মানোন্নয়নের জন্য কোনো দাবি না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা সভাপতিত্ব করেন। নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য দেন। এছাড়া জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া ও একাধিক সংসদ সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রীর বক্তব্যে বট বাহিনীর অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি মানসম্মত শিক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন