Logo
Logo
×

জাতীয়

জ্বালানি সংকটে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম

জ্বালানি সংকটে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সর্বক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বিশ্বের বিভিন্ন দেশে তেল-ডিজেলের দাম বাড়লেও জনদুর্ভোগ বিবেচনায় বাংলাদেশে দাম বাড়ানো হয়নি। প্রতিদিন শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভাব্য সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ, বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ। তিনি আশ্বস্ত করে বলেন, জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে বাহুল্য পরিহার এবং পারিবারিক পর্যায়েও অমিতব্যয়িতা এড়িয়ে চলার জন্য তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন