Logo
Logo
×

জাতীয়

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত দুই মাস ধরে ক্রুড তেল আমদানি বন্ধ থাকায় রোববার (১২ এপ্রিল) বিকেলে শোধন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ইআরএলের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে শেষবারের মতো পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তারা জানান, সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হলেও সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামানো হয়েছিল।

কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং চারটি ট্যাংকের ডেড স্টক ব্যবহার করে শেষ কয়েকদিন শোধন কার্যক্রম চালানো হয়। তবে ৪ মার্চের পর থেকে ব্যবহারযোগ্য মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে।

এদিকে জ্বালানি বিভাগ আশ্বস্ত করেছে যে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন