Logo
Logo
×

জাতীয়

শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলের নেতাকর্মীদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে তিনি এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। কেউ যদি এমন কোনো কাজ করে যাতে এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, যেকোনো মূল্যে এলাকার উন্নয়ন করতে হবে এবং শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন