Logo
Logo
×

জাতীয়

আগামী দুই মাসে পেট্রল-অকটেনের সংকট নেই: জ্বালানি বিভাগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

আগামী দুই মাসে পেট্রল-অকটেনের সংকট নেই: জ্বালানি বিভাগ

ছবি : সংগৃহীত

আগামী দুই মাসে দেশে পেট্রল ও অকটেনের কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, বর্তমানে দেশে ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ মেট্রিক টন পেট্রল মজুত রয়েছে। এ কারণে আগামী দুই মাসে কোনো সংকট দেখা দেবে না।

জ্বালানি বিভাগ জানায়, সারা দেশে পরিচালিত ৭ হাজার ৩৪২টি অভিযানে অবৈধভাবে মজুত করা ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মজুত ও অতিরিক্ত কেনার প্রবণতা পরিবর্তন না হলে সমস্যার সমাধান হবে না বলেও উল্লেখ করেন যুগ্ম সচিব।

তিনি আরও জানান, সরকার প্রতি মাসে জ্বালানি তেলে দুই হাজার থেকে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এক লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হলেও প্রকৃত মূল্য হওয়া উচিত ১৫৫ টাকা। অর্থাৎ প্রতি লিটারে ৫৫ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে।

ফুয়েল পাশ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার আসাদ গেটে সোনার বাংলা ফিলিং স্টেশন ও ট্রাস্ট ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাশ চালু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এটি চালু করা হবে।

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হলেও দীর্ঘমেয়াদে অর্থনীতিতে প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কথা চিন্তা করেই এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। অন্তত তিন মাসের জ্বালানি মজুত সক্ষমতা তৈরি করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এলপিজির দাম নিয়ে ভোক্তাদের অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন