Logo
Logo
×

জাতীয়

পুলিশে ৬ কর্মকর্তার পদে রদবদল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম

পুলিশে ৬ কর্মকর্তার পদে রদবদল

ছবি : সংগৃহীত

চার অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট ছয় কর্মকর্তার পদে রদবদল করেছে পুলিশ সদরদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করা আদেশে এ পরিবর্তন কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হককে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এবং এসবির সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ২২ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৩ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। পূর্বে জারি করা পাবনা ও র‍্যাব বদলির আদেশও বাতিল করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন