Logo
Logo
×

জাতীয়

২০ এপ্রিল থেকে সারাদেশে হাম টিকাদান কার্যক্রম শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

২০ এপ্রিল থেকে সারাদেশে হাম টিকাদান কার্যক্রম শুরু

ছবি : সংগৃহীত

হাম নিয়ন্ত্রণে সরকার নির্ধারিত সময়ের ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার উত্থাপিত জরুরি নোটিশের জবাবে তিনি জানান, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল। তবে বর্তমান সরকার শিশুদের জন্য পর্যাপ্ত টিকা সংগ্রহ করেছে। ইউনিসেফ থেকে সরাসরি টিকা সংগ্রহের মাধ্যমে দুর্নীতি ও বিলম্ব এড়ানো হয়েছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, সর্বমোট ২ কোটি ১৯ লাখ ডোজ হাম-রুবেলা টিকা সংগ্রহ করা হয়েছে এবং কোল্ড চেন রক্ষা করে তা সংরক্ষণ করা হচ্ছে। জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের হাতে যথেষ্ট পরিমাণ টিকা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন