Logo
Logo
×

জাতীয়

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএম

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারে বাংলাদেশও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে দিবসটি উদযাপন করছে। এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।

তিনি উল্লেখ করেন, মানুষ, পশুপাখি ও পরিবেশের নিরাপত্তা ও সুস্থতা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। এজন্য ‘One Health’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণাকে বাস্তবায়ন করতে চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানকে সমন্বিত করে গবেষণা ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহার ছাড়া টেকসই ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। দ্রুত রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসায় ভিআর, এআর, এআই ও এমএল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

তিনি আরও জানান, ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী। প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালু, দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থা, স্বাস্থ্যবিমা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার এবং স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তারেক রহমান বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে তিনি সকলকে শুভেচ্ছা জানান এবং কর্মসূচির সফলতা কামনা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন