Logo
Logo
×

জাতীয়

জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

ছবি : সংগৃহীত

ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলটি গৃহীত হয়।

সংসদীয় কার্যক্রমের শুরুতে স্পিকার বিলটির ওপর দফাওয়ারি সংশোধনী উত্থাপন করেন। কোনো সংশোধনী না থাকায় বিলের ধারা ২, ৩ ও ৪ এবং শিরোনাম ও প্রস্তাবনাগুলো কণ্ঠভোটে গৃহীত হয়।

বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেন, সর্বজনীন ভোটাধিকার বাস্তবায়নের স্বার্থে নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে এই সংশোধনী আনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী পূর্ববর্তী অধ্যাদেশকে আইনে রূপান্তর করার বাধ্যবাধকতা ছিল।

ডেপুটি স্পিকারের সঞ্চালনায় সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে ‘হ্যাঁ’ ভোটে বিলটি পাস হয়।

উল্লেখ্য, ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ সংশোধনের লক্ষ্যে গত বছর ‘ভোটার তালিকা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল, যা এবার পূর্ণাঙ্গ আইনে রূপান্তরিত হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন