Logo
Logo
×

জাতীয়

আজ রাতেই দেশে প্রবেশ করতে পারে বৃষ্টিবলয় ‘গর্জন’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

আজ রাতেই দেশে প্রবেশ করতে পারে বৃষ্টিবলয় ‘গর্জন’

ছবি : সংগৃহীত

দেশের আকাশে সোমবার (৬ এপ্রিল) রাতের মধ্যেই বৃষ্টিবলয় ‘গর্জন’ প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী টিম বিডব্লিউওটি।

সংস্থার ফেসবুক পোস্টে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একাংশে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে, অন্যদিকে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ পরিষ্কার থাকলেও রাতেই বৃষ্টিবলয় প্রবেশের সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, প্রায় পূর্ণাঙ্গ এ বৃষ্টিবলয় ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এ সময়ে দেশের অধিকাংশ স্থানে এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বৃষ্টির সম্ভাবনা বেশি। পাশাপাশি সারা দেশেই কমবেশি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন