Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

হামে আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে আরও পাঁচজন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৮২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ১৮০ জন। আর ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা হয়েছে ১ হাজার ৯৯ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন এবং সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৬ হাজার ১৬ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন