Logo
Logo
×

জাতীয়

বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে ৩২ লাখ টাকার সিগারেট জব্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম

বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে ৩২ লাখ টাকার সিগারেট জব্দ

ছবি : সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে প্রায় ৩২ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক ফাঁকি দিয়ে সিগারেট আনার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৭৯৮ কার্টনে এক লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৯২ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এফজেড-৫২৩ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাসুদের লাগেজ থেকে ৩৪০ কার্টন এবং ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজ থেকে আরও ৪৫৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্য কার্যক্রমকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন