Logo
Logo
×

জাতীয়

রোববার থেকে জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

রোববার থেকে জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু

ছবি : সংগৃহীত

৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য রোববার (৫ এপ্রিল) থেকে জরুরিভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। এদিন সকাল ৯টা থেকে সারাদেশে এ কার্যক্রম শুরু হবে।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনা।

উদ্বোধনী দিনে নবাবগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী, কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী, পাবনা সদরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং গাজীপুরে স্বাস্থ্যসচিব কর্মসূচি উদ্বোধন করবেন। অন্যান্য স্থানে সিভিল সার্জন স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কার্যক্রম শুরু করবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, জ্বর বা অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।

প্রাথমিকভাবে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় এ কর্মসূচি চালু হবে। এর আওতায় ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন