Logo
Logo
×

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ের গুরুত্বপূর্ণ অংশজুড়ে শুক্রবার (৩ এপ্রিল) ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে, ফলে কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন জানান, গভীর রাতে মহাসড়কের পৃথক দুটি স্থানে দুর্ঘটনা ঘটে এবং একই সময়ে একটি যানবাহন বিকল হয়ে পড়ে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত এবং ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী থেকে কাঁচপুর সেতু পর্যন্ত যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এর প্রভাব এশিয়ান হাইওয়েতেও পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বৃদ্ধি পায় এবং ধীরগতি একপর্যায়ে তীব্র যানজটে রূপ নেয়। শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।

ঈদের ছুটির পরও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান খোলা থাকায় কর্মস্থলগামী মানুষের চাপ ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ সময় যানবাহন স্থির থাকায় সময় নষ্টের পাশাপাশি জ্বালানি ব্যয়ও বেড়েছে বলে পরিবহন সংশ্লিষ্টরা জানান।

জুলহাজ উদ্দিন বলেন, “গভীর রাতে দুর্ঘটনা ও একটি যানবাহন বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকল যান সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।”

এদিকে ভুক্তভোগী যাত্রীরা যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন