Logo
Logo
×

জাতীয়

রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম

রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

আগামী দুই দিনের মধ্যে সারাদেশে ২১ লাখ ৯০ হাজার টিকা পাঠানো হবে এবং রোববার (৫ এপ্রিল) থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১ এপ্রিল) তিনি জানান, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। টিকা ও সিরিঞ্জ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে এবং হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যা নিশ্চিত করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, টিকা কার্যক্রমের মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন