Logo
Logo
×

জাতীয়

জ্বালানি সংকটে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৩:০৫ পিএম

জ্বালানি সংকটে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা

ছবি : সংগৃহীত

দেশে জ্বালানি তেলের তীব্র সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন, ক্লান্ত অপেক্ষা আর অনিশ্চয়তার একই চিত্র দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেল সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ডিপো থেকে চাহিদামতো জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো। ফলে রাতভর পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে।

পাম্প মালিকরা জানান, বর্তমান সংকটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সরবরাহ ও পরিবহন ব্যবস্থা। অনেক ক্ষেত্রে ট্যাংকার আংশিক লোড নিয়ে পাঠানো হয়, এতে পরিবহন খরচ বেড়ে যায় এবং ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়তে হয়। তারা পূর্ণ লোডে তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন, যাতে পরিবহন ব্যয় কমে এবং সরবরাহ কার্যকর হয়।

এ সময় একই জেলার একাধিক পাম্পে একসঙ্গে সরবরাহের ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পাশাপাশি তারা অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে অননুমোদিতভাবে তেল বিক্রি বা মজুতের ঘটনা ঘটতে পারে, তবে সেটি পুরো খাতের প্রতিনিধিত্ব করে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন