Logo
Logo
×

জাতীয়

ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আশঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০২:২২ পিএম

ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আশঙ্কা

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১১ জেলায় ঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন