Logo
Logo
×

জাতীয়

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:২৩ পিএম

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

ছবি : সংগৃহীত

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৯ মার্চ) সকাল থেকে তার সফর শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।

স্ট্যাটাসে বলা হয়, সফরকালে সেনাপ্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন। এছাড়া তিনি সিনেট চেম্বারে আয়োজিত বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ সফরে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণেরও পরিকল্পনা রয়েছে সেনাপ্রধানের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন