Logo
Logo
×

জাতীয়

৪৮ ঘণ্টায় যমুনা সেতুতে আয় সাড়ে ৬ কোটি টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম

৪৮ ঘণ্টায় যমুনা সেতুতে আয় সাড়ে ৬ কোটি টাকা

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে যমুনা সেতু দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে টোল আদায়ের পরিমাণ। গত ৪৮ ঘণ্টায় যমুনা সেতুর টোল আদায় হয়েছে সাড়ে ৬ কোটি ৪০ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় সেতু দিয়ে ৮৩ হাজার ৩৮৮টি যানবাহন পারাপার হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উভয়পাড়ে গাড়ি পারাপার হয়েছে ৩৭ হাজার ১১০টি। টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা। পশ্চিমপাড়ে গাড়ি পারাপার হয়েছে ৪৬ হাজার ২শ ৭৮টি। টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা। মোট ৪৮ ঘণ্টায় গাড়ি পারাপার হয়েছে ৮৩ হাজার ৩শ ৮৮টি। টোল আদায় হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। পশ্চিমপাড়ে গাড়ির চাপ বেশি। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন