Logo
Logo
×

জাতীয়

জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম

জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ

ছবি : সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিভাগ জানায়, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পেট্রল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এগুলো মজুত করা বিপজ্জনক এবং অবৈধ। এ ধরনের মজুত প্রতিরোধে প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ায়নি এবং আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় তেল ক্রয় করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করছে বলে জানানো হয়েছে।

এদিকে দেশের সব পেট্রল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবে। অন্যদিকে জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট প্রশাসন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন জমা দেবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন