Logo
Logo
×

জাতীয়

নতুন পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০২:২১ পিএম

নতুন পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

বর্তমান নতুন পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে।

শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ বাহিনীর একটি প্রত্যাশা আছে। বর্তমান পোশাকে তারা সন্তুষ্ট নয়। তাই ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা চলছে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের বন্ধু। নির্বাচনি ইশতেহারে জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই লক্ষ্যেই জনবল বৃদ্ধি ও স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুল রহমান, উপাধ্যক্ষ ডিআইজি বসু দেব বণিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের প্রশিক্ষণ সমাপনীতে ৭২ জন শিক্ষানবিশ পুলিশ সুপার অংশ নেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ এবং ৬ জন নারী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন