Logo
Logo
×

জাতীয়

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৩:৩৫ পিএম

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে হাজির করা হয়েছে।

রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে তাদের বিধাননগর বিশেষ আদালতে তোলা হয়।

এর আগে চলতি মাসের ৭ তারিখ রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। পরে তাদেরকে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়।

এদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে এ দুই আসামিকে ভারতে প্রবেশে সহায়তা করায় গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তাকে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয় এবং রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) আদালতে তোলা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন