Logo
Logo
×

জাতীয়

ঈদের দিনে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০১:১৫ এএম

ঈদের দিনে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঈদের দিনে রাজধানীর রাস্তায় দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্টকে দেখে হাসিমুখে কোলাকুলি করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সার্জেন্ট প্রধানমন্ত্রীকে দেখে স্যালুট ও হাত মেলাতে এগিয়ে আসেন। তখন প্রধানমন্ত্রী তাকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন আন্তরিক আচরণে উপস্থিত সবার মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি লিখেছেন, “এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।”

প্রধানমন্ত্রীর এই সহজ-সরল ও মানবিক রূপ দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন