Logo
Logo
×

জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

Icon

অনলােইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৯:২৮ এএম

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

সারা দেশে আজ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত রয়েছে।

ইতোমধ্যেই শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সম্পন্ন হয়েছে। এতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এরপর নির্ধারিত সময়ের ব্যবধানে পরবর্তী জামাতগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৩০ জন ভিআইপি এবং প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সাধারণ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য রাখা হয়েছে পৃথক পর্দার ব্যবস্থা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে বাকি ৪ জামাত যথাক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুই সিটি কর্পোরেশনের এলাকাভিত্তিক মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন