Logo
Logo
×

জাতীয়

সৌদিতে নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১১:৫৮ এএম

সৌদিতে নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে

ছবি : সংগৃহীত

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের আলখারাজ এলাকায় নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৪৮ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

নিহত মোশাররফ হোসেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সূরজত আলী।

বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরের ৮ নম্বর ফটকে উপস্থিত হয়ে নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

গত ৮ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় মোশাররফ হোসেন নিহত হন। তিনি প্রায় ৮ বছর আগে চাকরির সুবাদে সৌদি আরব গিয়েছিলেন। দেশে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে আসা স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মোশাররফের চাচা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “আমি নিজেই তাকে সৌদি পাঠিয়েছিলাম। তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টের। সরকারের কাছে অনুরোধ, এই পরিবারের পাশে দাঁড়ানো হোক।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন