Logo
Logo
×

জাতীয়

যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:০৫ পিএম

যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

ছবি : সংগৃহীত

অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে করাতিপাড়া পর্যন্ত এ যানজট তৈরি হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন।

গাজীপুরের টুঙ্গি থেকে আসা যাত্রী সবুজ মিয়া বলেন, “গত রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘণ্টার পথ আসতে সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টা। এখনো মহাসড়কের পৌলিতে আটকে আছি।”

নারী যাত্রী রেহেনা বেগম বলেন, “চন্দ্রার পর থেকেই যানজট। একটু যায়, আবার আটকে যায়। এভাবে ৮ ঘণ্টায় টাঙ্গাইল পৌঁছেছি।”

আরেক যাত্রী খোরশেদ মিয়া জানান, কোনো বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে তিনগুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ধীরগতি তৈরি হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন