Logo
Logo
×

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার ধীরগতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:২০ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার ধীরগতি

ছবি : সংগৃহীত

ঈদ সামনে রেখে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস ও আশেকপুর বাইপাস এলাকায় দেখা যায়, যাত্রীরা বাস ছাড়াও ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। বাসের তুলনায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা বেশি ছিল। দ্বিগুণ ভাড়ার কারণে অনেকেই খোলা ট্রাক ও পিকআপে যাতায়াত করছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপ ও মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ায় রাত থেকে ভোর পর্যন্ত ধীরগতি তৈরি হয়েছিল। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। যানজট এড়াতে কাজ চলছে এবং যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন