ঈদ বোনাস দিয়েছে দেশের ৯৭.৭৯ শতাংশ কারখানা: বিজিএমইএ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা ও চট্টগ্রামে চালু থাকা ২ হাজার ১২৭টি পোশাক কারখানার মধ্যে ২ হাজার ৮০টি কারখানা শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বিজিএমইএ।
মঙ্গলবার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ঢাকায় ১ হাজার ৭৮৫টি এবং চট্টগ্রামে ৩৪২টি কারখানা চালু রয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে ২ হাজার ১০৪টি কারখানা, যা শতকরা ৯৮ দশমিক ৯২ শতাংশ।
ঈদ বোনাস পরিশোধ করেছে মোট ২ হাজার ৮০টি কারখানা, যা শতকরা ৯৭ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৫৩টি এবং চট্টগ্রামে ৩২৭টি কারখানা রয়েছে।
এছাড়া মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধ করবে ৮৭০টি কারখানা, যা শতকরা ৪০ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৮৪০টি এবং চট্টগ্রামে ৩০টি কারখানা অন্তর্ভুক্ত।



