Logo
Logo
×

জাতীয়

ঈদের টানা ৭ দিনের ছুটি শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১১:৪২ এএম

ঈদের টানা ৭ দিনের ছুটি শুরু

ছবি : সংগৃহীত

আজ থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার ১৮ মার্চকেও ছুটি ঘোষণা করেছে। এর ফলে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি ছিল। মাঝখানে ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রিসভার অনুমোদন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ওই দিনও ছুটি দেওয়া হয়েছে।

ফলে এবার ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন