Logo
Logo
×

জাতীয়

দুই বছরে জনগণের আয় দ্বিগুণ করার লক্ষ্য ঘোষণা প্রধানমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম

দুই বছরে জনগণের আয় দ্বিগুণ করার লক্ষ্য ঘোষণা প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

দেশের জনগণের আয় আগামী দুই বছরের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ পাশে থাকলে যেকোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি। তিনি উল্লেখ করেন, বিএনপি সবসময় এমন কাজ করে যা মানুষের উপকারে আসে এবং মানুষকে খুশি করে।

প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের কাজ সম্পূর্ণ হলে প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন। ১২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে এবং সাড়ে তিন লাখ মানুষ খালের পানির সুবিধা ভোগ করবেন। এতে অতিরিক্ত প্রায় ৬০ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন সম্ভব হবে বলে জানান তিনি।

খাল খননের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে, ফলে বর্ষার মৌসুমেও অনেক এলাকায় খরা দেখা দেয়। তিনি বলেন, বর্ষার পানিকে কাজে লাগাতে খাল খনন অপরিহার্য।

জনগণের আয় বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে ব্যক্তি মাসে ৫ হাজার টাকা আয় করেন, আগামী দুই থেকে চার বছরের মধ্যে তার আয় ১০ হাজার টাকায় উন্নীত করার লক্ষ্য রয়েছে। একইভাবে ২ হাজার টাকা আয়কারী মানুষের আয় দ্বিগুণ করার পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, এটাই শহীদ জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি এবং বিএনপি সরকারের রাজনীতি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন