Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জেলা সফরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:২১ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জেলা সফরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ দিনাজপুরে দেশের বৃহৎ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম জেলা সফর।

সোমবার (১৬ মার্চ) সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির সূচনা করেন তিনি। সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসে ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। পাঁচ বছরের মধ্যে মোট ২০ হাজার কিলোমিটার খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধন শেষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করেন তারেক রহমান। বিকেল পাঁচটায় শহরের গোরে শহিদ বড় ময়দানে সুধী সমাবেশে অংশ নেন এবং ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

দিনাজপুরের কর্মসূচি শেষে সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন