Logo
Logo
×

জাতীয়

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে রোববার সকাল ১১টায়। এদিনের কার্যসূচিতে রয়েছে প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিস নিষ্পত্তি। পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রোববারের কার্যসূচিতে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে বিধি-৭১ এর আওতায় প্রাপ্ত নোটিস নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হবে।

এর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সভায় অধিবেশনের স্থায়িত্বকাল ও কার্যসূচি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ এসেছে ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে ৯৭টি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন