Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াক আউট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৪:১২ পিএম

রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াক আউট

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বক্তব্য দেওয়ার সময় ওয়াক আউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ৩টা ৪০ মিনিটের দিকে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

এর আগে ১১-দলীয় নির্বাচনী জোটের সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ দেখান। সে সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শান্ত করার চেষ্টা করেন।

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট আগে থেকেই সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিল। সংসদে কোনো ইস্যুতে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা কোনো সদস্য ইচ্ছাকৃতভাবে অধিবেশন কক্ষ ত্যাগ করলে তাকে ‘ওয়াক আউট’ বলা হয়।

এদিন সকালে স্পিকার হিসেবে শপথ নেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন