ছবি : সংগৃহীত
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতির সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আহমেদ আযম খান পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও শিল্পপতি সালাউদ্দিন আলমগীর হরিণ প্রতীক নিয়ে পান ৭৬ হাজার ৪৪৮ ভোট। ফলে ৩৬ হাজার ৭৬৬ ভোটের ব্যবধানে জয়ী হন বিএনপির এ নেতা।
অধিবেশনের প্রথম দিন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি তাদের শপথ পড়ান। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় তারা আর মন্ত্রিসভায় থাকতে পারবেন না।
এদিনই টাঙ্গাইল-৮ আসনের এমপি আহমেদ আযম খানকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। তবে এখনো তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।



