ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত অধিবেশনে এ নির্বাচন সম্পন্ন হয়।
সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে। মনোনয়ন দিয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তিনি দায়িত্ব পালনে সম্মত হয়েছেন।
এরপর সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার প্রস্তাব উত্থাপন করেন এবং সংসদ সদস্য আশরাফউদ্দিন তা সমর্থন করেন। প্রস্তাবটি সংসদে পেশ হলে কণ্ঠভোটে গৃহীত হয়।
ফলে ব্যারিস্টার কায়সার কামাল আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন।



