Logo
Logo
×

জাতীয়

সরকারি ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:৫৯ এএম

সরকারি ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো

ছবি : সংগৃহীত

দেশে জ্বালানি সংকট মোকাবিলা এবং জনস্বার্থে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ প্রধান স্থাপনা ও ডিপোগুলো খোলা থাকবে। সেখান থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন হলেও বিপিসির বিপণন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে এবং জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানির কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী চলছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের মাধ্যমে সারাদেশের ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী সরকারি ছুটির দিনেও জ্বালানি সরবরাহ সমুন্নত রাখতে এ ব্যবস্থা কার্যকর থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন