ছবি : সংগৃহীত
সপ্তাহের প্রথম কার্যদিবসে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “চলেন যুদ্ধে যাই।” তার এই তিন শব্দের বক্তব্যে সবাই প্রথমে হতচকিত হলেও পরক্ষণেই বুঝতে পারেন, তিনি দেশ পরিচালনার প্রতিদিনের সংগ্রামকেই ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
আজকের কর্মসূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।
প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কর্মকর্তারা প্রতিদিনের দায়িত্ব ও রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলার প্রতীকী ঘোষণা হিসেবে দেখছেন।



