Logo
Logo
×

জাতীয়

নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে সমৃদ্ধি সম্ভব নয়: রাষ্ট্রপতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০২:০৬ পিএম

নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে সমৃদ্ধি সম্ভব নয়: রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের জন্য সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয়। নারীর অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা নিয়েছে।

এদিন নারী দিবসের অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কারে ভূষিত করা হয়। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একইসঙ্গে আরও পাঁচজন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।

ডা. জোবাইদা রহমান বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ়তা নারী শক্তি ও নেতৃত্বের সাহসের প্রতীক। তিনি সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের আহ্বান জানান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনেন বেগম খালেদা জিয়া, যার ধারাবাহিকতায় কাজ করছেন তারেক রহমান। তিনি আরও বলেন, বর্তমান সরকারের দর্শন অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র।

নারী দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক নারী অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন