Logo
Logo
×

জাতীয়

ঢাকা থেকে ৮ দিনে ২৬৮ টি ফ্লাইট বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম

ঢাকা থেকে ৮ দিনে ২৬৮ টি ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান গত ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত সাত দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে শনিবার (৭ মার্চ) একদিনেই ২০টি ফ্লাইট বাতিল হয়।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়। শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েত এয়ারওয়েজ ২টি, জাজিরা এয়ারওয়েজ ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, কাতার এয়ারওয়েজ ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি এবং এমিরেটস এয়ারলাইনস ৪টি।

সব মিলিয়ে এ পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫টি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন