Logo
Logo
×

জাতীয়

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে বিমান বাংলাদেশের সব ফ্লাইট বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৫:২৫ এএম

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে বিমান বাংলাদেশের সব ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে ট্রাভেল এজেন্সিগুলোকে এ সিদ্ধান্ত জানায় রাষ্ট্রীয় এ সংস্থাটি। এর আগে ৩–৫ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ ছিল, এবার তা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের নতুন সময়সূচি জানানো হবে।

প্রেক্ষাপট

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সূচি ব্যাপকভাবে ব্যাহত হয়।

পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানের পক্ষ থেকে যাত্রীদের নিয়মিত কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন