Logo
Logo
×

জাতীয়

ফেব্রুয়ারিতে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৪৭৭ জনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম

ফেব্রুয়ারিতে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৪৭৭ জনের

ছবি : সংগৃহীত

সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু ঘটেছে সড়ক পথে।

শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং ১১৮১ জন আহত হয়েছেন। মোটরসাইকেলকেন্দ্রিক দুর্ঘটনা সবচেয়ে বেশি—১৫১টি ঘটনায় ১৬৭ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার প্রায় ৩৩ শতাংশ।

একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নৌপথে ৬টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের, আহত হয়েছেন ৫ জন।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১১৩টি ঘটনায় ১১৫ জন নিহত ও ৩৮৭ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে—২২টি ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

সংগঠনটির মতে, অনভিজ্ঞ ব্যবস্থাপনা, নীতিগত দুর্বলতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত যান, উল্টো পথে গাড়ি চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং বিরামহীনভাবে গাড়ি চালানো দুর্ঘটনার প্রধান কারণ।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তারা উন্নত বিশ্বের নীতির আলোকে সড়ক ব্যবস্থাপনা সংস্কার, চালকদের প্রশিক্ষণ জোরদার, সিসিটিভির মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগ, মহাসড়কে সার্ভিস লেন ও ফুটপাত নির্মাণ, চাঁদাবাজি বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলার সুপারিশ করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন