Logo
Logo
×

জাতীয়

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২০ জনকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—

  • বেগম খালেদা জিয়া (মরণোত্তর), স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদান
  • ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধ
  • মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), মুক্তিযুদ্ধ
  • অধ্যাপক ড. জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসাবিদ্যা
  • ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সাহিত্য
  • এ কে এম হানিফ (হানিফ সংকেত), সংস্কৃতি
  • বশির আহমেদ (মরণোত্তর), সংস্কৃতি
  • জোবেরা রহমান (লিনু), ক্রীড়া
  • পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), পল্লী উন্নয়ন
  • ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/জনসেবা
  • এসওএস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, সমাজসেবা/জনসেবা
  • মো. সাইদুল হক, সমাজসেবা/জনসেবা
  • গণস্বাস্থ্য কেন্দ্র, সমাজসেবা/জনসেবা
  • মাহেরীন চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/জনসেবা
  • কাজী ফজলুর রহমান (মরণোত্তর), জনপ্রশাসন
  • মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি, গবেষণা ও প্রশিক্ষণ
  • অধ্যাপক ড. এম এ রহিম, গবেষণা ও প্রশিক্ষণ
  • অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, গবেষণা ও প্রশিক্ষণ
  • আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু), পরিবেশ সংরক্ষণ

সরকার জানিয়েছে, জাতীয় পর্যায়ে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। এ বছরও সেই ধারাবাহিকতায় ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন