ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. এমএ মোমেন এবং অপর দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।
গত সোমবার থেকেই তাদের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। মঙ্গলবার দুপুরে দুদক চেয়ারম্যান ড. এমএ মোমেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়।
অন্তর্বর্তী সরকার গত বছরের ১২ ডিসেম্বর ড. এমএ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এর আগে ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ।



