Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে শোক জানালেন বাহরাইনের রাজা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ এএম

বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে শোক জানালেন বাহরাইনের রাজা

ছবি : সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তিনি রাজার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শোকবার্তা পৌঁছে দেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তিনি আশ্বাস দেন, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে সোমবার বিকেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন