ছবি : সংগৃহীত
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ফারুক আহমেদকে সরিয়ে দিয়েছে সরকার।
সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ফারুক আহমেদকে ডিএমটিসিএলের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ম্যাকাও, মালয়েশিয়া ও হংকংসহ বিভিন্ন দেশে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনের মধ্যে ২৫ বছর মেট্রোরেল নির্মাণ ও পরিচালনায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।



