ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’ থেকে বিদায় নেওয়ার সময় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি।



