Logo
Logo
×

জাতীয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত

ছবি : সংগৃহীত

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণ ও সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান পরিস্থিতির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হজরত শাহজালাল বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে বিমানের মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম কালবেলাকে বলেন, ইউএস-বাংলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো স্থগিত রয়েছে। তা ছাড়া বিকেল পর্যন্ত ইউএস বাংলার মধ্যপ্রাচ্য রুটে চলাচলরত এয়ারক্রাফটগুলোর কোনোটিই আকাশে নেই, সব এয়ারপোর্টে রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন